চার মাসেই আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার: দ্বিতীয় দফায় বিচ্ছেদের সিদ্ধান্ত

চার মাসেই আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার: দ্বিতীয় দফায় বিচ্ছেদের সিদ্ধান্ত
চার মাসেই আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার: দ্বিতীয় দফায় বিচ্ছেদের সিদ্ধান্ত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা। দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় এই দম্পতি চূড়ান্তভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (৯ মে) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সাবিকুন নাহার সারা। তিনি জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের কারণে তাদের সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পরিবারের সম্মতিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, “আমরা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। দুই পরিবারও এতে সমর্থন দিয়েছিল। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে সম্পর্কটি আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই আমাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।”

উল্লেখ্য, এর আগে একবার বিচ্ছেদের পর গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। দুই পরিবারের ঘনিষ্ঠদের মধ্যস্থতায় তখন তাদের পুনর্মিলন ঘটেছিল। তবে দ্বিতীয় দফার সেই সংসারও বেশিদিন স্থায়ী হলো না।

আবু ত্বহা আদনান দেশের তরুণ প্রজন্মের কাছে একজন পরিচিত বক্তা হওয়ায় তার ব্যক্তিগত জীবনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে তার নিখোঁজ হওয়ার পর ফিরে আসার ঘটনাও দেশজুড়ে আলোচনায় ছিল।

তবে এবারের বিচ্ছেদ প্রসঙ্গে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ