— বিজ্ঞাপন —

চার মাসে দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগরের আহসান উল্লাহ

পুলিশের এ ধরনের স্বীকৃতি বিজয়নগর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা ও পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
15729
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ চার মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও মামলা নিষ্পত্তিসহ পেশাগত কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। 

গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা বিজয়নগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোহাম্মদ আহসান উল্লাহকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

— বিজ্ঞাপন —

 চলতি বছরের মে মাসে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আহসান উল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকে থানা এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযান পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘোষিত ছয়টি ক্যাটাগরির পুরস্কারের মধ্যে চারটি অর্জন করেছে বিজয়নগর থানা পুলিশ। 

ওসি মোহাম্মদ আহসান উল্লাহর পাশাপাশি থানার আরও তিন কর্মকর্তা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পেয়েছেন। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; এটি বিজয়নগর থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টা ও টিমওয়ার্কের ফল। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

 পুলিশের এ ধরনের স্বীকৃতি বিজয়নগর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা ও পেশাগত কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗