চিকেন তন্দুরির সহজ রেসিপি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চিকেনের যে কোনো পদই সবার কমবেশি পছন্দের। বিশেষ করে চিকেন তন্দুরি সবারই পছন্দের। যে কোনো উৎসব কিংবা আয়োজনে চিকেন তন্দুরির স্বাদ নিতে পছন্দ করেন অনেকেই।

 

যদিও বিভিন্ন রেস্টুরেন্ট থেকেই বেশি কিনে খাওয়া হয় এই পদ। তবে চাইলে ঘরেও খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন তন্দুরি। রইলো রেসিপি-

 

বিজ্ঞাপন

 

উপকরণ

 

১. মুরগি ১টি

২. টকদই ১০০ গ্রাম

৩. আদাবাটা ১ চা চামচ

৪. রসুন বাটা আধা চা চামচ

৫. লেবুর রস ১ টেবিল চামচ

৬. মরিচ গুঁড়া ১ চা চামচ

৭. ধনিয়া গুঁড়া আধা চা চামচ

৮. লবণ পরিমাণমতো ও

৯. গরম মসলা গুঁড়া আধা চা চামচ।

 

 

 

পদ্ধতি

 

বিজ্ঞাপন

 

মুরগির সঙ্গে সব উপকরণ একসাথে করে মাখিয়ে ৩/৪ ঘণ্টা রেখে দিতে হবে। একটি প্যানে অল্প তেল দিয়ে ম্যারিনেড করা মুরগির পিসগুলো দিয়ে ভাজতে হবে।

 

কিছুক্ষণ পর পর মুরগির পিসগুলো উল্টিয়ে দিতে হবে। মুরগির পিসগুলো কিছুটা পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন তন্দুরি।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ