চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে রহস্যজনক দুই মরদেহ উদ্ধার, এক যুবককে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে রহস্যজনক দুই মরদেহ উদ্ধার, এক যুবককে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে রহস্যজনক দুই মরদেহ উদ্ধার, এক যুবককে হত্যার অভিযোগ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও ঝিনাইদহের মহেশপুর থেকে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আলমডাঙ্গায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অপরদিকে ঝিনাইদহের মহেশপুরে উদ্ধার হওয়া যুবক জুয়েল রানাকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ও দুপুরে পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার সকালে কয়েকজন কৃষক কায়েতপাড়া বিল মাঠে ভুট্টা ক্ষেতে সেচ দিতে যান। এ সময় তারা একটি ভুট্টা ক্ষেতে শীতের জ্যাকেট পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিওরবিলা পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হলেও তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, স্থানীয়রা ক্ষেতে পানি দিতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জুয়েল রানা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে।

জুয়েলের পরিবারের দাবি, ব্যাগ হারানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় তিন যুবক জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুটি ঘটনায়ই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ