— বিজ্ঞাপন —

যুদ্ধে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে ইউরোপীয় সহযোগীদের পরামর্শ পেন্টাগনের

বল্টিক অঞ্চলের ন্যাটো সহযোগীদের রাশিয়ার বিরুদ্ধে কড়া ও উসকানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
61421
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

রাশিয়ার তৈরি হুমকি নিয়ে কড়া ও উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে ন্যাটোভুক্ত বল্টিক সহযোগীদের পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিশেষ করে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার মতো বল্টিক দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে দেওয়া বক্তব্য ও অবস্থানের কঠোরতা কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রয়টার্সের তথ্যানুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেন্টাগন কর্মকর্তারা ন্যাটোর বেশ কয়েকটি সদস্য দেশকে রাশিয়ার হুমকি সম্পর্কিত বক্তব্যের ভাষা নমনীয় করার অনুরোধ জানান। মার্কিন কর্মকর্তাদের মতে, ইউরোপীয় নেতা ও কর্মকর্তাদের কিছু কড়া মন্তব্য পুরো ইউরোপ মহাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

সূত্র জানায়, দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে এসব দেশকে প্রকাশ্যে রাশিয়া সম্পর্কিত মন্তব্যে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। তবে বল্টিক রাষ্ট্রগুলো ছাড়া অন্য কোনো ইউরোপীয় দেশকে একই ধরনের বার্তা দেওয়া হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান এলব্রিজ কলবি মিত্রদের সঙ্গে বৈঠকের সময় সতর্ক করে বলেন, অস সতর্ক বা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ইউরোপের নিরাপত্তার জন্য চরম ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর এক বক্তব্যের তীব্র বিরোধিতা করেন মার্কিন কর্মকর্তারা, যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে কোনায় ঘেঁষে যাওয়া ইঁদুরের সঙ্গে তুলনা করেছিলেন।

পেন্টাগনের পক্ষ থেকে ইউরোপীয় সহযোগীদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় পাশে রয়েছে এবং সেখানে মার্কিন উপস্থিতি বজায় রয়েছে। তাই অযথা উত্তেজনা সৃষ্টি বা হট্টগোল না করার আহ্বান জানানো হয়।

মূলত ট্রাম্প প্রশাসনের অধীনে ইউক্রেন যুদ্ধ আলোচনার মাধ্যমে ইতি টানার যে প্রচেষ্টা চালানো হচ্ছে, এই উদ্যোগ তারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗