সরাইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

“খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি — ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” — এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

১১ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় সরাইল উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজক প্রতিষ্ঠান লায়ন্স ক্লাস, কুট্টাপাড়া এই প্রতিযোগিতার উদ্বোধন করে।

প্রথম খেলায় মুখোমুখি হয় বিজয়নগর খাদুরাইল ফুটবল একাদশ (ব্রাহ্মণবাড়িয়া) এবং ভৈরব ফুটবল একাদশ (কিশোরগঞ্জ)।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে টান টান উত্তেজনায় খেলা চলে পুরো ৯০ মিনিট। অবশেষে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলাটি উপভোগ্য করে তোলে উভয় দলের দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা।

উপজেলা মিনি স্টেডিয়াম এবং এর আশপাশে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ছাদে, গাছে, বারান্দায়—যেখানে জায়গা পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে খেলা উপভোগ করেন দর্শকরা। গোল মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা মাঠ এলাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইলের  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মোশারফ হোসাইন,

উপস্থিত ছিরেন , মোরশেদ আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, সরাইল থানা, জনাব আব্দুল জব্বার, চেয়ারম্যান, সরাইল ইউনিয়ন পরিষদ, সভাপতি: জনাব আনোয়ার হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি এবং সম্মানিত সদস্য, জেলা বিএনপি, প্রধান রেফারি: মাসুম উল্লা খন্দকার, সহকারী রেফারি: সফিক ইসলাম ও আব্দুল মতিন

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতেই এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন নিয়মিত করতে চায় তারা।

সরাইল সুপার কাপ ২০২৫ ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মাঝে বিপুল সাড়া ফেলেছে, যা স্থানীয় ফুটবলের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা যাচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ