— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস বিক্রি: দুই দোকানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস বিক্রি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা জুস বিক্রির অভিযোগে দুইটি জুস দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

— বিজ্ঞাপন —

বৃহস্পতিবার (১০ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়।

অভিযানের সময় ‘নাফিস জুস’ ও ‘রকমারী জুস হাউস’ নামের দুটি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন দই, অপরিশোধিত বরফ ও নোংরা পরিবেশে ব্যবহৃত অন্যান্য উপকরণ দিয়ে জুস প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এছাড়াও, জুসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে সংরক্ষণ করছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এসব অপরাধের প্রেক্ষিতে ‘নাফিস জুস হাউস’-কে ১২ হাজার এবং ‘রকমারী জুস হাউস’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদের বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের নিয়মিত বাজার তদারকি ও অভিযান কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয় ভোক্তারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, শহরের অনেক খাদ্যপ্রস্তুতকারক প্রতিষ্ঠানেই নেই সঠিক স্বাস্থ্যবিধির ব্যবহার, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗