— বিজ্ঞাপন —

ছয়জনকে হত্যা, লাশ পোড়ানো—আশুলিয়া মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ছয়জনকে হত্যা, লাশ পোড়ানো—আশুলিয়া মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি
ছয়জনকে হত্যা, লাশ পোড়ানো—আশুলিয়া মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জুলাই–আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

— বিজ্ঞাপন —

গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় একজন ব্যক্তি তখনও জীবিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗