জনসচেতনতা তৈরিতে গুলশান ট্রাফিক বিভাগের নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি পালন

জনসচেতনতা তৈরিতে গুলশান ট্রাফিক বিভাগের নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি পালন
জনসচেতনতা তৈরিতে গুলশান ট্রাফিক বিভাগের নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি পালন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হলো নো হর্ন, নো ডাস্ট শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান–২ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গুলশান–২ ক্রসিং ট্রাফিক সিগন্যালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকে এক মিনিটের জন্য রেড সিগন্যাল রাখা হয়। এ সময় আগত যানবাহনের চালকদের অনুরোধ জানানো হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের জন্য। চালকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল— নো হর্ন, নো ডাস্ট।

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাসহ পুরো গুলশান এলাকায় অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ডিএনসিসি ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। এই এক মিনিট নিরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মাধ্যমে গাড়িচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। এ সময় গুলশান ডিভিশন- ট্রাফিকের ডিসি মিজানুর রহমান শেলীসহ সংশ্লিষ্ট অফিসার ও ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী উপস্থিত ছিল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ