জনসমর্থন প্রত্যাশায় মাঠে হাতপাখার প্রার্থী খলিলুর রহমান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর)প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ব্যাপক গণসংযোগ করেন।

সিংড়া উপজেলা পরিষদ মসজিদ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করে তিনি শহরের বিভিন্ন বাজার, অলিগলি ও মোড়ে মোড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে মাওলানা খলিলুর রহমান বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত ও ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের লক্ষ্যে আমি হাতপাখা প্রতীকে ভোট চাই। জনগণের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

এসময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ