— বিজ্ঞাপন —

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধ্বংস করা হয়েছে আটক হওয়া মাদকদ্রব্য

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জয়পুরহাট জেলা প্রতিনিধি, জয়পুরহাটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। জেলা আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনায় জয়পুরহাট জেলায় বিগত ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষ্পত্তিকৃত মোট ৫০৬টি মামলার আলামত রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছা. আতিয়ারা আকতার, কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দীক ও মালখানা অফিসার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

— বিজ্ঞাপন —

আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ হাজার ৫৯৬ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল বিদেশি মদ, ৬০ প্যাকেট অফিসার চয়েজ ব্র্যান্ডের মদসহ বিভিন্ন ধরনের জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗