জয়পুরহাটে মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা

জয়পুরহাটে মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা,
জয়পুরহাটে মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা,
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পাঁচবিবি  কীর্তি সন্তান  , মেয়রপ্রার্থী ছাত্রদল  নেতা শামীম হোসেনকে  বিদেশি পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে হত্যার চেষ্টা করা হয়।

১৪ই এপ্রিল সোমবার  পহেলা বৈশাখ, দিনব্যাপী বিভিন্ন জায়গায় বৈশাখী অনুষ্ঠান শেষে, ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলসহ রাজনৈতিক সহকর্মীদের নিয়ে  পৌর সুপার মার্কেটের গ্যারেজের সামনে বাইজিদের কাপড়ের দোকানের সামনে বসে  রাত ৯টা ৩০মিঃ ব্যবসায়িক আলোচনা করছিলেন ।

এ সময় দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী  শামীম হোসেনকে  হত্যার উদ্দেশ্যে করে গুলি ছুড়ে,  তবে কোন গুলি শামীমের গায়ে লাগেনি বলে জানান প্রত্যক্ষদর্শী পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,  তিনি বলেন, হঠাৎ করেই দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন সন্ত্রাসী ঘটনাস্থলে পৌঁছান, ওর মধ্যে একজন শামীমকে আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দেন ওই যে শামীম,

ওই সময় ভাড়াটিয়া কিলার  শামীমকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে, তবে আল্লাহর রহমতে শামীম বেঁচে যান,  ওখানে উপস্থিত সকলের আত্মচিৎকারে  এবং যুবদল নেতা হারুনুর রশিদ সজল সন্ত্রাসীদের ধাওয়া করেন,  ই সময় একটি মোটরসাইকেল রাস্তায় পড়ে গেলে,  পাঁচজন সন্ত্রাসী পালিয়ে গেলেও একজন পালাতে পারেনি তিনি  বিদেশি পিস্তল ৫ রাউন্ড গুলি ও মোটরসাইকেল সহ জনসাধারণের হাতে আটক হন।

জয়পুরহাটে মেয়রপ্রার্থী ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা

আটকৃত সন্ত্রাসীকে রাতেই পুলিশে সপর্দ করা হয়।  ঘটনার খবর পেয়ে রাতেই জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাবের দিকনির্দেশনায়, ঘটনা স্কুলে ছুটে আসেন জয়পুরহাটে জেলার ডিবির প্রধান  পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সহ পুলিশের উদ্ধতন  কর্মকর্তাগণ।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়  আটকৃত সন্ত্রাসী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে রুবেল হোসেন( ৩০)।  এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান,  ১জন আসামিকে বিদেশি পিস্তল ৫রাউন্ড গুলি ও  ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে.।  যাহারাই হত্যার চেষ্টায় জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ