‘জাতীয় ফুপু’ হয়ে দর্শকের হৃদয়ে দীপা খন্দকার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে, আর এর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।

নাটকটিতে ‘ফাতেমা’ নামের ফুফু চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দীপা বলেন, দর্শকরা এখনো পারিবারিক গল্প দেখতে আগ্রহী—এবং এই নাটক সেই প্রত্যাশাকেই নতুনভাবে সামনে এনেছে। তার ভাষায়, গত ২০-২৫ বছরে কোনো নাটকের একটি পর্বের জন্য দর্শকদের এত আগ্রহ ও অপেক্ষা তিনি খুব কমই দেখেছেন।

নাটকের জনপ্রিয়তায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। তিনি বলেন, শুরুতে শুধু দর্শকদের ভালো লাগার জন্য কাজ করলেও এত বিশাল সাড়া পাবেন, তা তারা ভাবেননি। দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এই চরিত্র তার ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতাও পূরণ করেছে বলে জানান দীপা খন্দকার। তিনি বলেন, বাস্তব জীবনে ভাই না থাকায় কখনো ফুফু হওয়ার সুযোগ হয়নি তার। কিন্তু এই নাটকের মাধ্যমে দর্শক তাকে ‘জাতীয় ফুপু’ হিসেবে গ্রহণ করেছে—যা তার জন্য বিশেষ সম্মানের।

বর্তমানে নাটকটির ৪৬টি পর্ব প্রকাশিত হয়েছে। এতে দীপার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। গল্পে তাদের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে পারিবারিক সংকটের সময়ে তাদের ভূমিকা দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘ফাতেমা ফুফু’ চরিত্রটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা—যেখানে অনেকেই এমন একজন ফুফুকে নিজের জীবনে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ