জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার :  জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য সরকারি কর্মচারীরা জাতীয় পে-স্কেলের সুবিধা পেলেও বিচার বিভাগীয় কর্মচারীরা এখনো তা থেকে বঞ্চিত এতে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগেই যদি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আগামী দিনে কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সমাবেশ শেষে বিচার বিভাগীয় কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে তারা পুনরায় তাদের দাবি তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এসময় কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ