জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা
জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে আগুনে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।এদিকে বুধবার রাত সাড়ে দশটায় শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গরু মারা যায়। মেলান্দহ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

আগুনে সুইপার কলোনিতে মারা যাওয়া বৃদ্ধার নাম অজুফা (৮০)। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী। সুইপার কলোনির জয় হরিদাস জানান, ভোর চারটায় বাথরুমে যাওয়ার সময় দেখেন ওই বৃদ্ধার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কলোনির সবাইকে আগুন লাগার কথা জানান তিনি। ফায়ার সার্ভিসে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালে বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।

মেলান্দহ ফায়ার স্টেশন সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাদের ধারণা, কুপিবাতি অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে মরলো ৮০ বছরের বৃদ্ধা

এদিকে শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ার ইউপি সদস্য শাহজাহান জানান, তার এলাকায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে। আরো দুটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি স্থানে আগুন লেগে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ