জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ । ২১ মে (বুধবার) সকালে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে উত্তরে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশ কে অবগত করা হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। পুলিশের প্রাথমিক ধারনা আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই হয়তো ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হতে পারে।

জামালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরো বলেন, আমরা পিবিআই এর
মাধ্যমে লাশ সনাক্তের চেষ্টা করছি

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ