জামালপুরে মাথা বিহীন নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জামালপুরে মাথা বিহীন নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
জামালপুরে মাথা বিহীন নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে মাথা ও দুই হাতের কবজি বিহীন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। বুধবার বিকালে মেলান্দহ-জামালপুর মহাসড়কের মামা-ভাগ্নে এলাকার বেলী ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি এ মরদেহ উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, উপজেলার মামা-ভাগ্নে এলাকায় ব্রিজের নিচে পানিতে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা নারীর মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী কোন নারীর বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। তবে মরদেহটির মাথা ও হাতের দুই কবজি বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

জামালপুরে মাথা বিহীন নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং বিচ্ছিন্ন মাথা ও কবজি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস জামালপুর এর সহায়তা চাওয়া হয়েছে।
এছাড়াও অজ্ঞাতনামা ওই মৃত নারীর পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ