জামালপুরে র‍্যাবের অভিযানে অপহৃত ৭ বছরের শিশু রাসেল উদ্ধার, গ্রেফতার ২ অপহরণকারী

জামালপুরে শিশু উদ্ধার, গ্রেফতার দুই
জামালপুরে শিশু উদ্ধার, গ্রেফতার দুই
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রামে র‍্যাব-১৪ এর অভিযানে রাসেল (৭) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। রাসেল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মেরুয়া গ্রামের মোঃ মইন উদ্দিনের ছেলে। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র‍্যাব। এ সময় মোঃ সোহেল (৩৭) ও মোঃ ইমরান (২২) নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল জামালপুর জেলার গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম দুলালের ছেলে।

র‍্যাব কার্যালয় ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশীর পার আন-নূরানী মাদ্রাসা থেকে রাসেলকে অপহরণ করা হয়। অপহরণকারীরা রাসেলের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বিষয়টি পুলিশ ও র‍্যাবের নজরে আসার পর তারা যৌথভাবে তদন্ত শুরু করে।

তবে অপহরণকারীরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হওয়ায় শিশুটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায় এবং একাধিক জায়গা থেকে মুক্তিপণ নেওয়ার চেষ্টা করে। শনিবারও তারা বারবার স্থান পরিবর্তনের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছিল।

সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সদস্যরা কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ছোনটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে রাসেলকে জীবিত উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

শিশুটির বাবা মোঃ মইন উদ্দিন জানান, “আমার ছেলেকে উদ্ধারের পর আমি ও আমার পরিবার অনেক খুশি। আমি র‍্যাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

র‍্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, “অপহরণকারীরা ভিডিও কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করছিল। আমাদের অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার এবং অপহরণকারী দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাদের কুমিল্লার মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং র‍্যাবের এ ধরনের সফল অভিযান প্রশংসিত হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ