জামায়াতের কর্মসূচির মঞ্চসজ্জা ঘিরে তীব্র বিতর্ক

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৫ মাস আগে

জাতীয় পতাকার রঙ ‘পদদলিত’ করার অভিযোগ, আইনগত প্রশ্নেও আলোচনা

রাজধানীতে আয়োজিত জামায়াতে ইসলামের একটি রাজনৈতিক কর্মসূচির মঞ্চসজ্জা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

কর্মসূচির ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মঞ্চে ওঠার সিঁড়ি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙে তৈরি করা হয়েছে এবং মঞ্চের উপরের অংশজুড়ে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পতাকার অনুরূপ সবুজ রঙের ব্যাকড্রপ ও ভিজ্যুয়াল ডিজাইন।

এ নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ অভিযোগ করছেন, জাতীয় পতাকার রঙ এভাবে সিঁড়ির মতো স্থানে ব্যবহার করে কার্যত সেটিকে ‘পদদলিত’ করা হয়েছে, যা জাতীয় মর্যাদার পরিপন্থী এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়াগুলোতে ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন,
“যে পতাকা ছিনিয়ে আনতে ৩০ লাখ শহীদ প্রাণ দিলেন, ৩ লাখ মা-বোনের সম্ভ্রম বিসর্জন দিতে হলো, সেই পতাকার রং আজ রাজনৈতিক সাজসজ্জায় পদদলিত হচ্ছে। এটি শুধু দৃষ্টিকটু নয়, চরম অপমান।”

  • রাজনীতি