জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ সহ যুবক আটক

জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আদিব নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (১লা এপ্রিল) বিকালে উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার একটি কলাবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়।

আটক আদিব সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার আবুল হোসেনের কলাবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি। হাবিলদার লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেলসহ আদিব নামের এক যুককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ