— বিজ্ঞাপন —

জুনে মুক্তি পাবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্ট্রিমিং ও গেমিং বিভাগের প্রধান জে বি পেরেট নিশ্চিত করেছেন, এই বছরের জুনে মুক্তি পাবে হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন। ভ্যারাইটি নিশ্চিত করেছে, মর্গ্যান স্ট্যানলির টেকনোলজি, মিডিয়া এবং টেলিকম কনফারেন্সে পেরেট এই সংশোধিত তারিখ জানিয়েছেন। এর আগে গ্রীষ্মের শুরুতে মুক্তি পাওয়ার কথা ছিল হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন। প্রাথমিকভাবে সিরিজটির অভিনেতা ম্যাট স্মিথ জানিয়েছিলেন, এটি আগস্টে মুক্তি পাবে। কিন্তু পেরেটের তারিখ ঘোষণার পর সিরিজটির দ্বিতীয় সিজনের মুক্তির তারিখ অনেকটাই এগিয়ে গেল। ২০২২ সালে হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজন মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সিজনের মুক্তি বহুল প্রত্যাশিত একটি বিষয় ছিল। হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজন জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লা’’ বইয়ে আখ্যান চালিয়ে যাবে। গেম অফ থ্রোনসের টারগারিয়ান বংশের ইতিহাসকে ঘিরে দ্বিতীয় সিজনের গল্প আবর্তিত হবে। বইয়ের ঘটনা অনুযায়ী এতে ড্রাগন এবং গুপ্তঘাতকসহ বেশ কয়েকটি নতুন চরিত্রের আগমন ঘটবে। হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিরিজে ম্যাট স্মিথ, অলিভিয়া কুক, এমা ডরসিসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিরিজটি প্রযোজনা করেছেন জর্জ আর আর মার্টিন ও রায়ান কোন্ডাল।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗