— বিজ্ঞাপন —

জুলাই শহীদদের স্মরণে সরাইলে বিএনপির মৌন মিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদরের উচালিয়া মোড় থেকে মৌন মিছিলটি শুরু হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

— বিজ্ঞাপন —

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ আরও অনেকে। মৌন মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗