জ্বালানি সংকটে বিপর্যস্ত যমুনা চরবাসী, নৌযান চলাচলে ভাড়া বেড়ে ভোগান্তি

জ্বালানি সংকটে বিপর্যস্ত যমুনা চরবাসী, নৌযান চলাচলে ভাড়া বেড়ে ভোগান্তি
জ্বালানি সংকটে বিপর্যস্ত যমুনা চরবাসী, নৌযান চলাচলে ভাড়া বেড়ে ভোগান্তি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিরাজগঞ্জ জেলার যমুনা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ জ্বালানি সংকটে চরম দুর্ভোগে পড়েছেন। চাহিদামতো তেল না পাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, আর মাঝিরা পড়ছেন আর্থিক ক্ষতির মুখে।

জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সদর উপজেলার প্রায় ২৬টি ইউনিয়নের পাঁচ লাখের বেশি মানুষ এ সংকটে পড়েছেন। দৈনন্দিন কাজের জন্য শহরে যেতে হলেও জ্বালানির অভাবে নৌকাগুলো কম যাত্রী নিয়ে চলাচল করছে।

শনিবার শহরের বিএল স্কুল নৌকা ঘাটে দেখা যায়, রুপসা চর থেকে মাত্র ৬ জন যাত্রী নিয়ে একটি নৌকা সিরাজগঞ্জে পৌঁছেছে। যাত্রী রেজাউল করিম জানান, আগে জনপ্রতি ৫০ টাকায় যাতায়াত করা গেলেও এখন যাত্রী না থাকায় পুরো নৌকা ভাড়া করতে হয়েছে ১ হাজার টাকায়।

মাঝিরা জানান, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পাম্পে তেল না পেয়ে বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় অনেক রুটে নৌকা চালানোই সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, যাত্রীদের অভিযোগ—আগে যেখানে ১০০ টাকায় যাতায়াত করা যেত, এখন সেখানে গুনতে হচ্ছে ১৫০ টাকা বা তার বেশি। এতে শুধু যাত্রী নয়, চরাঞ্চলের কৃষিপণ্য পরিবহনেও খরচ বেড়ে গেছে।

মৎস্যজীবীরাও একই সংকটে পড়েছেন। অনেকেই তেলের উচ্চমূল্যের কারণে মাছ ধরা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন। ফলে এই জ্বালানি সংকট শুধু যাতায়াত নয়, চরাঞ্চলের সার্বিক জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ