— বিজ্ঞাপন —

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগী পেলেন সেবা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় এক হাজার রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে সংগঠনের ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার বিরতিহীনভাবে রোগীদের দেখেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।

— বিজ্ঞাপন —

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

ড. প্রফেসর আবু বকর সিদ্দিক, ডা. মোজাম্মেল হক, ডা. মোস্তাফিজুর রহমান, কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আব্দুস সবুর, আবু সালেহ, এম এ কবির, ফখরুদ্দিন মুন্না, জিয়াউল ইসলাম, শরীফ হোসেন, আল মিরাজ, সাইফুল ইসলাম প্রমুখ।

কমিটির নেতারা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগীরা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা ও ফ্রি ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗