‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে চিড়িয়াখানায় ভিড়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পবিত্র ঈদুল আজহার দিন আজ বৃহস্পতিবার দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র ছিল জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ভিড় করে দর্শনার্থীরা। চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে ভিড় তেমন নেই। অনেকে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন মহিষটির সঙ্গে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে গতকাল রাত ১১টার সময় আনা হয়েছে। আজ সকাল থেকে মহিষটির খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। এটা একটা নতুন প্রাণী, এ কারণে ভিড়।’

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার দিনে সাধারণত তেমন ভিড় থাকে না। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। সাধারণত শুক্রবারে আমাদের এখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার দর্শনার্থী আসেন, আজকেও তাই ছিল। দর্শনার্থীদের মূল আকর্ষণ হয়ে ওঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

কোরবানির ঈদের জন্য রাখা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ মুহূর্তে প্রাণিটি রক্ষা পায়। পরে গতকাল বুধবার রাতে বিশ্বব্যাপী সাড়া জাগানো মহিষটিকে কসাইখানার বদলে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ