— বিজ্ঞাপন —

ঢাকায় সাফল্যের পর এবার চট্টগ্রামে বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলিট মেলোডিজ’

রাজধানী ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলিট মেলোডিজ’। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে এই কনসার্টটি আয়োজিত হবে।
bappa-1793952827
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ৬ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

রাজধানী ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে একক কনসার্ট করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হবে ‘মুনলিট মেলোডিজ’ শিরোনামের এই একক কনসার্ট।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলিট মেলোডিজ’ কনসার্টের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়েছিল। সে সময় আয়োজনটি দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে কনসার্টটির দ্বিতীয় পর্ব, যেখানে শ্রোতারা বাপ্পা মজুমদারের কণ্ঠে তাঁর জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

বাপ্পা মজুমদার জানান, তাঁর সংগীতজীবনে ‘মুনলিট মেলোডিজ’ কনসার্ট একটি বিশেষ আয়োজন। আড়াই বছরের বিরতির পর গত ৯ অক্টোবর তিনি তাঁর ক্যারিয়ারের তৃতীয় একক কনসার্ট হিসেবে ‘মুনলিট মেলোডিজ’ করেন। চট্টগ্রামে আয়োজিত এই দ্বিতীয় পর্বের মাধ্যমে তিনি চতুর্থবারের মতো একক কনসার্টের মঞ্চে উঠতে যাচ্ছেন। এর আগে ২০২২ সালে তিনি প্রথম একক কনসার্ট করেন এবং ২০২৪ সালে ‘ওডিসি’ শিরোনামে তাঁর দ্বিতীয় একক কনসার্ট অনুষ্ঠিত হয়।

চলতি বছর ১২ জুলাই ঢাকার বনানীর যাত্রাবিরতিতে বাপ্পা মজুমদারকে শ্রদ্ধা জানাতে ‘সেলিব্রিটিং বাপ্পা মজুমদার’ শিরোনামে একটি বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করেছিলেন তরুণ আটজন শিল্পী। সেই আয়োজনে এলিটা করিম, শুভ, ফারহিন খান জয়িতা, জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, কারিশমা সানু সভ্যতা ও ইমতিয়াজ সৌরভ বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

কনসার্টের পাশাপাশি নতুন গান তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন বাপ্পা মজুমদার। সম্প্রতি ‘অগ্নিলীলা রেকর্ডস’-এর ব্যানারে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘যদি কখনো’ শিরোনামের একটি একক গান প্রকাশিত হয়েছে। শাহান কবন্ধ ও বাপ্পা মজুমদারের যৌথ কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। এর আগে গত আগস্টে ‘গলে যাওয়া সময়’ এবং জুলাই মাসে ‘বুড়ো নাবিকের গল্প’ শিরোনামে দুটি গান প্রকাশ করেন তিনি।

এছাড়া কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘অনায়াসে’ শিরোনামের একটি বাংলা গজল গেয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ সিনেমায় ‘এখানে কেউ নেই’ গানের প্লেব্যাক ও সংগীতায়োজন নিয়েও আলোচনায় ছিলেন তিনি। পাশাপাশি লাকী আখান্দের ‘এই নীল মনিহার’ এবং আইয়ুব বাচ্চুর ‘রূপালি গিটার’ গান দুটি নতুন সংগীতায়োজনে গেয়ে শ্রোতাদের মনোযোগ কেড়েছেন এই শিল্পী।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗