হারুন আর রশিদ,ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়। ‘ঘর থেকেই শুরু করি দুর্যোগসহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। পরে নির্ধারিত স্থানে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, সরকারি কলেজের সাবেক বিপি জহুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোবারক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম রাকিব উর রাজা (সদর সার্কেল) ‘স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া ,,জেলার সমন্বয়ক এস এম শাহীন, ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া সদর উপসহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ জেলা টিম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিকাণ্ড বিষয়ক একটি বিশেষ মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে করণীয় বিভিন্ন কৌশল তুলে ধরেন। মহড়ায় সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা দুর্যোগকালীন পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং জরুরি সেবার কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধারকাজে সমন্বয় সাধন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে দুর্যোগসহনশীল মানসিকতা ও প্রস্তুতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত।
নুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, সরকারি কলেজের সাবেক বিপি জহুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মোবারক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম রাকিব উর রাজা (সদর সার্কেল) 'স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিশ সাদেকপুর ইউনিয়নের ব্যতিক্রমী উদ্যোগ
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
নামাজের সময়সূচি: ১২ মার্চ ২০২৪
সোমবার, ১৮ মার্চ ২০২৪

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।