তারাবিহর সময় রুকু পর্যন্ত বসে থাকার বিধান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

তারাবিহর নামাজ শুরু হওয়ার পর জামাতে উপস্থিত থাকার পরও বসে থেকে রুকু পর্যন্ত অপেক্ষা করা নামাজে অলসতা ও উদাসীনতার লক্ষণ। কোনো ওজর না থাকলে এ রকম কাজ থেকে বিরত থাকা উচিত।

 

কারো অসুস্থতা বা দুর্বলতা থাকলে বসেও নামাজ আদায় করতে পারে। তারাবিহর মতো নফল নামাজগুলো কোনো ওজর বা অসুবিধা ছাড়াও বসে আদায় করা জায়েজ। নফল নামাজ দাঁড়িয়ে কিছু অংশ আদায় করার পর কিছু অংশ বসে আদায় করা যায়। আবার বসে শুরু করার পরও কিছু অংশ দাঁড়িয়ে আদায় করা যায়। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বার্ধক্যে পৌঁছা পর্যন্ত কখনো তাকে রাতের নফল নামাজ বসে আদায় করতে দেখেননি। বার্ধক্যে পৌঁছার পর তিনি নফল নামাজে বসে কেরাত পাঠ করতেন, রুকুতে যাওয়ার সময় হলে দাঁড়িয়ে ত্রিশ অথবা চল্লিশ আয়াত তিলাওয়াত করে রুকুতে যেতেন। (সহিহ বুখারি: ১১১৮, সহিহ মুসলিম: ৭৩১)

 

 

তাই তারাবিহ পড়তে পড়তে ক্লান্তিবোধ করলে কিছুক্ষণ বসেও নামাজ পড়া যেতে পারে। কিন্তু নামাজে শরিক না হয়ে বসে থাকা উচিত নয়।

 

স্মর্তব্য যে, ওজর ছাড়া বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে আদায়কৃত নামাজের অর্ধেক সওয়াব পাওয়া যায়। ইমরান ইবনে হোসাইন (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন,

 

 

إن صلى قائماً فهو أفضل ومن صلى قاعداً فله نصف أجر القائم

 

যদি দাঁড়িয়ে নামাজ আদায় করে, তবে তাই উত্তম। আর বসে নামাজ আদায় করলে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাওয়া যাবে। (সহিহ বুখারি: ১১১৫)

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ