তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি ‘মোরগ’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আয়োজিত বিএনপির এক নির্বাচনী পথসভায় মঞ্চে উপস্থিত হয়েই তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় মঞ্চে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও উপস্থিত ছিলেন। ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন তারেক রহমান।

ঘোষণা দিতে গিয়ে এনায়েত উল্লাহ বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।

তিনি আরও বলেন, “আজ থেকে আমি এবং আমার সব সমর্থক ধানের শীষের জন্য কাজ করবো।” তার এই ঘোষণার পর মঞ্চে তারেক রহমানের সঙ্গে এনায়েত উল্লাহকে কুশল বিনিময় করতে দেখা যায়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করলো এবং তারেক রহমানের প্রচারণায় বাড়তি গতি এনে দিল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ