তিতাসে জাল নোটসহ নারী গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ 

উপজেলায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি কালীন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর শনিবার ২২.৫৫ ঘটিকার সময় উপজেলার নারান্দিয়া গ্রামেরআব্দুল খালেক ভূইয়ার বসত বাড়ী থেকে আসামি নাজিয়া আক্তার @ নাদিয়া(৩২)কে ৮২ টি ১০০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত নারী উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল খালেক ভূইয়ার মেয়ে ও মাছিমপুর সরকার বাড়ি গ্রামের মেহেদী মামুনের স্ত্রী।

এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ