ত্রিপুরা সরকারের জন্য প্রধান উপদেষ্টার হাড়িভাঙ্গা আম উপহার

ত্রিপুরা সরকারের জন্য প্রধান উপদেষ্টার হাড়িভাঙ্গা আম উপহার
ত্রিপুরা সরকারের জন্য প্রধান উপদেষ্টার হাড়িভাঙ্গা আম উপহার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিকেল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩০০ কেজি আম পাঠানো হয়।

প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস। বিকেলে আমভর্তি কাভার্ড ভ্যান স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। ৬০টি কার্টনে করে মোট ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলা বাংলাদেশ সহকারি হাইকমিশনের প্রতিনিধির কাছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সকল প্রকার ফি ও আদায়যোগ্য কর মওকুফ করে আমগুলো ছাড়করণ করা হয়।

উল্লেখ্য, আম-আনারস বিনিময় ছাড়াও প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থলবন্দরগুলো দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ