— বিজ্ঞাপন —

দক্ষিণ তারুয়ায় একতা শক্তি সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন প্রায় ২ হাজার মানুষ

1000219098
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‘একই ছাদের নিচে সকল সেবা’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে একতা শক্তি সংগঠন। পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে গ্রামের প্রায় ২ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় দক্ষিণ তারুয়া গ্রামের ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সকাল থেকে বিকেল ৫টার পর পর্যন্ত চলে এ চিকিৎসাসেবা কার্যক্রম।

ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৯ জন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডেন্টাল বিভাগের চিফ কনসালটেন্ট ডা. তানভীর আহমেদ, ডেন্টিস্ট ডা. এস এম ফাহিম শাহরিয়ার, গাইনি বিশেষজ্ঞ ডা. তাসনীম তানাজ প্লাবনী, চক্ষু বিশেষজ্ঞ ডা. সাঈদ সিদ্দিকী সোয়ান এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়েক আহমেদ। এ ছাড়া ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

— বিজ্ঞাপন —

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে তাঁদের গ্রামে এত বড় পরিসরে চিকিৎসাসেবার আয়োজন করা হয়নি। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে তাঁরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান তাঁরা। পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একতা শক্তি সংগঠনের প্রশংসা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্প সফল করতে স্বেচ্ছাসেবীরা পুরো সপ্তাহজুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এমনকি আয়োজনের আগের রাতে রাত ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করেন। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য পেশেন্ট কেয়ার হাসপাতাল, এলাকার সেলিম রেজা এবং বিভিন্নভাবে সহায়তাকারী ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, মানুষের কল্যাণে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতি বছর অন্যান্য সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗