চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা—কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা—কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা—কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশ কনস্টেবল এমরান মিয়া (২৮)। সোমবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন তিনি। এ সময় ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো—চলন্ত ট্রেন থেকে নামার ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ