— বিজ্ঞাপন —

দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

আজ বুধবার মন্ত্রিপরিষদসচিবের এক পরিপত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্বোধনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।
e6ccf3cc-9685-4cfb-9170-ad5bd3366101
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দাপ্তরিক যোগাযোগের চিঠিপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগে মহামান্য কিংবা মাননীয় না লেখার নির্দেশনা এসেছে সরকারের কাছ থেকে।

আজ বুধবার মন্ত্রিপরিষদসচিবের এক পরিপত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্বোধনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।

‘দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে সম্বোধনের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার’-বিষয়ক এই পরিপত্রে বলা হয়, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে মহামান্য কিংবা মাননীয় শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

— বিজ্ঞাপন —

তাই এসব ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের পদবির আগে মহামান্য ও মাননীয় কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিত রূপে ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗