দায়ের কোপে বিড়ালের পা ভাঙার অভিযোগ, বাকেরগঞ্জে থানায় লিখিত অভিযোগ

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
দায়ের কোপে বিড়ালের পা ভাঙার অভিযোগ, বাকেরগঞ্জে থানায় লিখিত অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে একটি পোষা বিড়ালকে দা দিয়ে আঘাত করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গৃহবধূ তানিয়া বেগমের পোষা বিড়ালকে মেরে ফেলার উদ্দেশ্যে তার প্রতিবেশী নাসিমা বেগম দা দিয়ে আঘাত করেন। এতে বিড়ালটির একটি পা ভেঙে যায়। ঘটনার প্রতিবাদ করলে নাসিমার স্বামী আইউব মৃধা তানিয়াকে গালাগাল করেন বলেও অভিযোগ করা হয়েছে।

আহত বিড়ালটিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সালেহ আল রেজা জানান, ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, অভিযোগের তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • দায়ের কোপে বিড়ালের পা ভাঙার অভিযোগ
  • বাকেরগঞ্জে থানায় লিখিত অভিযোগ