দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্কে জনসমাবেশে উৎসবমুখর পরিবেশ

দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্কে জনসমাবেশে উৎসবমুখর পরিবেশ
দীর্ঘ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, বেলস পার্কে জনসমাবেশে উৎসবমুখর পরিবেশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশ। দীর্ঘ ২০ বছর পর তার বরিশাল আগমনকে ঘিরে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল শুরু হয়।

মঞ্চ ও মাঠ সাজানো হয়েছে ধানের শীষের প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। নারী নেতাকর্মীরাও জোরদার অংশগ্রহণ করেছেন।

মাঠজুড়ে স্লোগান ও করতালিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি বক্তব্য শোনার অপেক্ষায় উত্তেজনা ও উদ্দীপনায় মেতে উঠেছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗