দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় সহকারী শিক্ষক নিহত, একজন গুরুতর আহত

দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় সহকারী শিক্ষক নিহত, একজন গুরুতর আহত
দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় সহকারী শিক্ষক নিহত, একজন গুরুতর আহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি ব্রিজের উপর প্রাইভেট কারের চাপায় সহকারী শিক্ষক আতাউর রহমান ওরফে আক্কাস মাস্টার (৫৮) নামে এক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরো একজন।

জানা গেছে,শনিবার (২৮ জুন) ভোরে সহকারী শিক্ষক আতাউর রহমান ওরফে আক্কাস মাস্টার ঘুম থেকে উঠে নামাজ শেষে হাঁটার সময় পোল্যাকান্দি ব্রিজের উপর প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে সহকারী শিক্ষক আতাউর রহমান ওরফে আক্কাস মাস্টার গুরুতরভাবে আহত হন তাৎক্ষণিকভাবে স্থানীয় লোক উদ্বার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। বর্তমানে লাশ তার নিজ বাড়িতে আছে এবং অন্য জন মোহাম্মদ সামিউল হক (৬০),পিতা- অজুমদ্দিন।গ্রাম- পোল্যাকান্দি,থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কারসহ হুমায়ুন আকন্দ (৩০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ও গভীর ভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ