দেওয়ান মাহবুব আলী: এক কিংবদন্তির রাজনৈতিক যাত্রা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, প্রয়াত দেওয়ান মাহবুব আলী (কুতুব মিয়া) অবিসংবাদিত গরীব ও মেহেনতী মানুষের নেতা হিসেবে পরিচিত। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী দেওয়ান মাহবুব আলী ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারে জন্মগ্রহণ করেন।

পেশাগত জীবনে ঢাকা হাইকোর্টের খ্যাতিমান আইনজীবী দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যোগ দিয়ে করতে হয়েছে কারাবরণ।

রাজনৈতিক জীবনে তিনি পূর্ব-পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠালগ্নের কেন্দ্রীয় কমিটিতে কার্যকরী সদস্য পদে ও পরবর্তীতে ন্যাশনাল আওয়ামীলীগ পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে (সরাইল- নাসিরনগর) আসন থেকে এমএলএ নির্বাচিত হন মহান এই নেতা।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শান্তি সম্মেলনে যোগ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহান এই নেতা।

সম্মেলন শেষে ৪ঠা জুন বুদাপেস্ট থেকে দেশে ফেরার পথে ভারতের নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া।

পরবর্তীতে দিল্লির শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

জাতির এই সূর্যসন্তানের প্রতি সম্মানার্থে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে দেওয়ান মাহবুব আলী তোরণ এবং উপজেলা পরিষদ চত্ত্বরে দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া ম্যুরাল স্থাপন করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ