— বিজ্ঞাপন —

ধরখার নূরে মদীনা মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

1000184535
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার মেইন রোডের পাশেই অবস্থিত নূরে মদীনা তা’লীমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আখাউড়া জোনের ব্যবস্থাপনায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসা থেকে আগত হিফজ বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৮টা ৩০ মিনিটে প্রথম অধিবেশনে প্রতিযোগিতা শুরু হয়। পরে দ্বিতীয় অধিবেশন বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোশাররফ হুসাইন ছাতিয়ানী এবং সাধারণ সম্পাদক হাফেজ কারী মো. মোবারক হোসাইন।

— বিজ্ঞাপন —

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক ও খতীব মুফতি রুহুল আমীন কাসেমী, কসবা-আখাউড়া আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ আহমদ, মাওলানা তাজুল ইসলাম নোয়াপাড়া, মাওলানা উবায়দুল্লাহ ভাদুঘরী, হাফেজ মাওলানা জিয়াউল আমীন, হাফেজ নুরুল ইসলাম বাবুল, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবু আব্দুল্লাহ, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা কাজী ইউসুফ খালেদ ও মাওলানা আকবর হোসাইনসহ স্থানীয় আলেম-ওলামা ও দাওয়াতি মেহমানরা।

প্রতিযোগিতাটি পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হয়। গ্রুপগুলো ছিল—ক-গ্রুপে অনূর্ধ্ব ১০ বছর বয়সীদের জন্য যেকোনো ৫ পারা, খ-গ্রুপে অনূর্ধ্ব ১২ বছর বয়সীদের জন্য যেকোনো ১০ পারা, গ-গ্রুপে অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের জন্য যেকোনো ২০ পারা, ঘ-গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য পূর্ণ ৩০ পারা এবং ঙ-গ্রুপে অনূর্ধ্ব ১০ বছর বয়সী পূর্ণ হাফেজদের জন্য কুরআন প্রতিযোগিতা।

প্রতিটি গ্রুপ থেকে প্রথম ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপের সাতজন করে নির্বাচিত প্রতিযোগীকে আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় অনুষ্ঠেয় জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়। এ ছাড়া সিগারুল হুফফাজ বিভাগের সাতজন প্রতিযোগীকেও ইয়েস কার্ড দেওয়া হয়েছে। 

নূরে মদীনা তা’লীমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জিল্লুর রহমান বলেন, কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। প্রতি বছরই কুরআনের এই খেদমত করার চেষ্টা করে থাকি। এভাবে মৃত্যু পর্যন্ত সবসময় কুরআনের খেদমত করে যেতে চাই। 

মাদরাসার শিক্ষা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত ও ইংরেজি শিক্ষা দেওয়া হয়। মনোরম ও নিরিবিলি ও সুন্দর পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা গেটলক ব্যবস্থাসহ প্রবাসী ও কর্মব্যস্ত পরিবারের সন্তানদের দায়িত্ব নেওয়ার ব্যবস্থা রয়েছে। অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে নূরে মদীনা তা’লীমুল কুরআন মাদরাসাকে বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।

আগত আলেম-ওলামা ও অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুরআনের খেদমতে বড় অবদান রেখে আসছেন। এটি একটি মাকবুল ফাউন্ডেশন। আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন আমীন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗