নওগাঁয় বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশিদ নামে এক সেনা সদস্য নিহত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নওগাঁ প্রতিনিধি,নওগাঁর ধামইরহাটে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে চালককে আটক করে থানা পুলিশে হস্তান্তর করে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ