নওগাঁয় মৎস অফিসার জামান চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নওগাঁ জেলা প্রতিনিধি, নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার এ কে এম জামান চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জুন বুধবার সকালে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ।

গত ৭ জুন ঈদের দিন সন্ধ্যা ৭ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে তার শ্বশুড় বাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে মহাদেবপুর-শিবপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলী বাজার সংলগ্ন পের্ট্রোল পাম্পের পাশে তার মোটরসাইকেল সড়কের খাদে পড়ে যায়।

এতে মৎস্য অফিসার জামান রক্তাক্ত গুরুতর জখম ও মুখোমুন্ডল থেতলে যায়।স্বজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অটোচার্জার চালক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং মৎস কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়।সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ