নওগাঁর মহাদেবপুরে উদয়ন সমিতির উদ্যোগে ৩৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নওগাঁ জেলা প্রতিনিধি,নওগাঁর মহাদেবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উদয়ন সমিতির (উস) উদ্যোগে প্রায় অর্ধশত বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ উপলক্ষে মহিষবাথান উদয়ন সমিতির কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।এছাড়াও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মহিষবাথান উদয়ন সমিতির নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা,হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, সমিতির ম্যানেজার দুরুল হুদা,ইউপি সদস্য মোরশেদ আলম,সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম,মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,সমাজ সেবক বেলাল হোসেন,আব্দুর রব,সুলতান জাভেদ প্রমুখ।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৩ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলগামী ৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗