— বিজ্ঞাপন —

নওগাঁর মান্দায় দোকানঘর ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মী গ্রেপ্তার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

উজ্জ্বল কুমার, নওগাঁ

নওগাঁর মান্দায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

— বিজ্ঞাপন —

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের আফসার আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগনেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগেরনেতা ও পরানপুর ইউনিয়নের বর্তমান মেম্বার, হটোইর গ্রামের প্রানেশ সরকারের ছেলে প্রদীপ সরকার (৪৫), হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (৩২) ও তুড়ুকগ্রামের আছির উদ্দিনের ছেলে নুর হোসেন (৪০)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗