নতুন রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান তারেক রহমানের

নতুন রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান তারেক রহমানের
নতুন রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান তারেক রহমানের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অভ্যুত্থানের পর বাংলাদেশে সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দল—সকলকে একসঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করেই জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বাম নেতারা বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ভূমিকার আহ্বান জানান তারা।

বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ