নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার
নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি নরসিংদী : নরসিংদীতে অদ্য ২ জুলাই বুধবার দুপুরে র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তি জাহিদুল ইসলাম (২১) ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জাহিদুলকে গ্রেফতার করেন।

এসময় তার কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার জুয়েল রানা বলেন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ সমাজে শান্তি,শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে নরসিংদী সহ আশেপাশের বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এছাড়াও অদ্য ২/৭/২৫ ইং বুধবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকায় দুলালপুর ইউনিয়নে এর লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজির এর কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেন শিবপুর মডেল থানার পুলিশ।

এরা হলো ১) দৌলত হোসেন(৩৮)পিতামৃত সফিজ উদ্দিন সাং-চরআলিনগর ২) খোরশেদ আলম পিতা-মৃত ইসরাফিল সাং-চরসিন্দুর থানা-পলাশ ৩)ফারুক (৪৫)পিতা মৃত রাফিজ উদ্দিন সাং হরিনারায়নপুর থানা মনোহরদী ৪) আলামিন (৩৮)পিতা নুর ইসলাম সাং-মানিকদী ৫) মুকসিন (৪৪)পিতা মৃত আলাউদ্দিন সাং-শিমুলিয়া ৬)সেলিম (৩৫)পিতা গোলজার হোসেন ৭।সুরুজ (৫২)পিতা মৃঃ আলী আহমেদ উভয় সাং-লাখপুর থানা শিবপুর। উক্ত আসামিদেরকে জুয়া আইনে প্রসিকিউশন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ