— বিজ্ঞাপন —

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অটো চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী, নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা,চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বিকেলে এই মরদেহটি শনাক্তের বিষয়ে নিশ্চিত করেন।পুলিশ জানায়, ক্ষতবিক্ষত এই যুবকের নাম দেলোয়ার হোসেন। পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে দেলোয়ার। তার রাইসা নামে দেড় বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে।নিহতের স্ত্রী রাকিবা বেগম জানায়, আমার স্বামী দেলোয়ার হোসেন গতকাল ১৪ জুন শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কারা হত্যা করেছে।পলাশ থানারঅফিসার ইনচার্জ মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗