নরসিংদীর বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মান্নান ভূঁইয়া পরিষদ এর পক্ষে দোয়া অনুষ্ঠিত

লেখক: মোঃ কামাল হোসেন
প্রকাশ: ৫ মাস আগে

নরসিংদীর শিবপুরে আমতলা বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৩ জন শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর বিসিক শিল্পনগরী শাখার উদ্যোগে আজ ২৫ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে আমতলা বিসিক শিল্পনগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।

আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মীর মোঃ রোমান মিয়া, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কিবরিয়া গাজী, পুটিয়া ইউপি সদস্য মোঃ রতন মিয়া, মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী এবং সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০০ সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকদের স্মরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়ে থাকে।