নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মণ্ডপে সরকারী অনুদান বিতরণ করলেন মোছাঃ ফারজানা ইয়াসমিন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নরসিংদীর শিবপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ৭২ টি পূজা মন্ডপে সরকারী অনুদান জি,আর, চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অদ্য ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন শিবপুর উপজেলা পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এদের হাতে বরাদ্দ চালের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬ মেট্র্রিক টন চাল দেওয়া হয়। শিবপুর উপজেলা নির্বার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী,শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলাম এর আমির মোস্তাফিজুর রহমান কাও সার ,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি কিশোর কুমার,সাধারণ সম্পাদক রাজন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ,সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ সহ সকল পূজা মন্ডপ এর ,সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এর ব্যক্তিগত অর্থায়নে শিবপুর উপজেলা ৭২ টি পূজা মন্ডপে প্রতিটিতে ৫ হাজার ৫০০ টাকা করে মোট তিন লক্ষ ৯৬ হাজার টাকা পূজা উদযাপন এর জন্য অনুদান বিতরণ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ