সরাইলে মোদীবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাক্ষণবাড়িয়া
প্রকাশ: ৭ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোদীবিরোধী আন্দোলনে করা হত্যা মামলার অন্যতম আসামি উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহাবুর রহমান (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকশিমুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাহাবুর উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবির আহমেদ জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আন্দোলন হয়। আন্দোলনের সময় সরাইল উপজেলার কুট্রাপাড়ায় সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় করা মামলায় মাহাবুর রহমানকে আসামি করা হয়।

মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পাকশিমুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।