নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল পৌনে সাতটার দিকে সদর উপজেলার উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভূঁইগড় গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে পরিবারটি ভাড়া থাকতেন। সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে ছিল। সকালে সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে ফ্ল্যাটের কক্ষ ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ